ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সচিবালয় বহুমুখী সমবায় সমিতিতে দায়িত্ব হস্তান্তরে গড়িমসি, নতুন সভাপতির অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ১৩৫ বার

সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর সদ্য বিলুপ্ত কমিটির বিরুদ্ধে দায়িত্ব হস্তান্তরে গড়িমসির অভিযোগ তুলেছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. গোলাম রাজ্জাক। তিনি আজ এক লিখিত নোটিশে অভিযোগ করেন, দায়িত্ব হস্তান্তরের সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও পূর্ববর্তী কমিটি তা বিলম্বিত করছে, যা নিয়মবহির্ভূত।

চিঠিতে উল্লেখ করা হয়, সমবায় অধিদপ্তরের স্মারক নং ৪৭.৬১.২৬০০.০০০.৩৩.৪২/৭৭-১২৭৩, তারিখ: ০৩.০৬.২০২৫ ইং অনুসারে সচিবালয় বহুমুখী সমবায় সমিতির অন্তর্বর্তী কমিটি গঠিত হয়েছে এবং মো. গোলাম রাজ্জাক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন কমিটির তালিকা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতির কাছে পাঠানো হলেও এখনো দায়িত্ব হস্তান্তর না হওয়ায় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের খাবার ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি পূর্ববর্তী সভাপতিকে অবিলম্বে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান, অন্যথায় বিষয়টি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

চিঠির অনুলিপি জেলা সমবায় অফিসার এস. এম. তহমিদুজ্জামান এবং অফিস কপিতে সংরক্ষণের জন্য প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সচিবালয় বহুমুখী সমবায় সমিতিতে দায়িত্ব হস্তান্তরে গড়িমসি, নতুন সভাপতির অভিযোগ

আপডেট টাইম : ০৪:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫