ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হচ্ছেন জার্মানির বেয়ারবক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১১৫ বার

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।আজ সোমবার পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে অনুষ্ঠিতব্য নির্বাচনে তার কোনো প্রতিদ্বন্দ্বি নেই। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আগামী এক বছরের জন্য তিনি এই পদে থাকবেন।

সাধারণ পরিষদের প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক। জাতিসংঘের মহাসচিবের পদটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। বর্তমানে আন্তোনিও গুতেরেস মহাসচিবের দায়িত্ব পালন করছেন।

৪৪ বছর বয়সী গ্রিন পার্টির রাজনীতিবিদ মে মাসে সাধারণ পরিষদে দেয়া বক্তৃতায় বলেছিলেন, তিনি নির্বাচিত হলে ‘ঐক্য প্রতিষ্ঠাকারী’ হতে চান এবং ‘ছোট-বড় ১৯৩টি সদস্য রাষ্ট্রের সবগুলোর সেবা করতে চান।’

তিনি বলেছিলেন, তার অগ্রাধিকারে থাকবে লিঙ্গ সমতা, জলবায়ু সুরক্ষা এবং জাতিসংঘের টেকসই লক্ষ্যমাত্রা।

৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারেন বেয়ারবক।

এর আগে একবারই জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন কোনো জার্মান। স্নায়ু যুদ্ধ চলাকালীন ১৯৮০-১৯৮১ সালে পশ্চিম জার্মান কূটনীতিক ও সাংবাদিক ব়্যুডিগার ফন ভেশমার সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হচ্ছেন জার্মানির বেয়ারবক

আপডেট টাইম : ০৬:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫