ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করবে সরকার হরমুজ প্রণালির পর এবার ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান ২০২৫ সালে ৪৩১২ জনের নামে দুর্নীতির মামলা-চার্জশিট সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী কর্মকর্তা-কর্মচারীরা কেউ আনন্দিত, কেউ আতঙ্কিত সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি এই গরমে ঠান্ডা ঠান্ডা জ্বালানি সাশ্রয় ও অফিসে উপস্থিতি নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন ক্রিকেটারদের আয়ের প্রধান উৎস বন্ধ, উদ্বেগ প্রকাশ করে আমিনুলকে কোয়াবের চিঠি সার, সেচ ও ফসল সংরক্ষণ নিয়ে সংকট কৃষকরা

১৩ মসজিদে পুরো মাস ইতেকাফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫
  • ৪৯৮ বার

পবিত্র রমজান উপলক্ষে অরাজনৈতিক ইসলামি সংগঠন দাওয়াত ইসলামি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। সংগঠনটির উদ্যোগে দেশের ১৩টি মসজিদে পুরো রমজান মাস ইতেকাফের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার প্রথম রোজা থেকে শুরু হবে এই ইতেকাফ।

ইতেকাফের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা নিরবচ্ছিন্ন এবাদত বন্দেগিতে মশগুল থাকার সুযোগ পাচ্ছেন। ইতেকাফে এবাদতের পাশাপাশি ফরজ এলেম, তথা নামাজ, ওজু, গোসল, জানাজা, ঈদের নামাজসহ প্রয়োজনী বিষয়ের হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে। একইসঙ্গে পবিত্র কুরআন শুদ্ধভাবে পড়া, এর অর্থ শিক্ষা দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির মিডিয়া সেলের কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম।

তিনি বলেন, রহমত-মাগফিরাত ও নাজাতের মাসে দাওয়াতে ইসলামির উদ্যোগে দেশের ১৩টি মসজিদে পুরো রমজান মাস ইতেকাফের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে মুসলমানরা নৈতিক শিক্ষা, এবাদত, এলেম, আমল, আক্বিদা পাকাপোক্ত করতে পারবেন। শুধু বাংলাদেশে নয়, প্রথম রোজা থেকে দাওয়াতে ইসলামির উদ্যোগে ভারত, পাকিস্তান, নেপাল, সৌদি আরবসহ বিভিন্ন দেশে এই বিশেষ এবাদত বন্দেগির আয়োজন করা হয়েছে।

দেশের যেসব মসজিদে ইতেকাফ হবে তা হলো- রাজধানীর জনপথ মোড়ে অবস্থিত দাওয়াত ইসলামির মাদানিকেন্দ্র, নারায়ণগঞ্জের মিন্নতালী শাহ মাজার মসজিদ,  কুমিল্লার হযরত আলীপাড়া মসজিদ, হবিগঞ্জের কোর্ট মসজিদ, সৈয়দপুরের বাবুপাড়া মসজিদসহ বিভিন্ন স্থানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করবে সরকার

১৩ মসজিদে পুরো মাস ইতেকাফ

আপডেট টাইম : ০৪:৪৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫