ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা নিন: শেখ হাসিনার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬
  • ৩৮২ বার

সন্ত্রাসবাদকে পরাজিত করতে সন্ত্রাসীদের প্রশিক্ষক, অর্থ ও অস্ত্র সরবরাহকারী, হোতা ও পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে বিমসটেক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভারতের গোয়ায় বিমসটেকের সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমাদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ ও বেড়ে ওঠা সহিংস চরমপন্থা মোকাবেলায় আমাদের সক্ষম হওয়া উচিত।’

ভারতের পর্যটন নগরী গোয়ায় ব্রিকস-বিমসটেক সম্মেলনের আগে রোববার বিকেলে বিমসটেক নেতাদের রিট্রিটে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে রিট্রিট অনুষ্ঠানে বিমসটেকের অন্যান্য দেশের নেতারাও কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে তার সরকার সন্ত্রাস ও চরমপন্থা দমনে ‘জিরো-টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে, পরিবারে তরুণদের জন্য ব্যাপক সচেতনতা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা দেশীয় সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছি।’

এ সময় শেখ হাসিনা বিমসটেকের সফলতার গতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এটি ঠিক যে, আমাদের উন্নয়নের গতি ধীর, তবে মূল কাজ শেষ হয়েছে। এখন এসব প্রক্রিয়া একত্রিত করার সময় এসেছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, বিমসটেককে কীভাবে কার্যকর করা যায় সে বিষয়ে আমাদের পুনরায় পর্যালোচনা করার সময় এসেছে। বিমসটেকের অধীনে আমাদের সহযোগিতার ১৪টি ক্ষেত্র রয়েছে; আমি মনে করি আগামী পাঁচ বছরে বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ, সংযোগ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদের চেষ্টা করা উচিত। এসব ক্ষেত্রে সফলতা অর্জনে নিয়মিত কার্যনির্বাহী বৈঠক আয়োজন করা গুরুত্বপূর্ণ।

এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে আঞ্চলিক পরিকল্পনা নেয়া উচিত বলেও মন্তব্য করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, এর ফলে এ অঞ্চলে সংস্থাটির স্থিতিশীলতা ও জনগণের কাছে এর দৃশ্যমানতা ফলপ্রসূ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা নিন: শেখ হাসিনার

আপডেট টাইম : ১১:৪৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬