ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ঢাকায় আসছেন পাকিস্তানি গায়িকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ১০৬ বার

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়িকা আইমা বেগ। আগামী ১১ এপ্রিল একটি মোটরসাইকেল প্রতিষ্ঠানের মেগা ইভেন্টে পারফর্ম করবেন এই গায়িকা। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও এক ভিডিও বার্তায় নিজের আগমনের কথা জানিয়েছেন আয়মা বেগ। আর এর মধ্যদিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের সংগীতপ্রেমীরা সরাসরি পাকিস্তানি এই তারকার গান উপভোগের সুযোগ পাবেন।

বলা দরকার, ২০১৫ সালে জনপ্রিয় একটি টেলিভিশন শোয়ের মধ্যদিয়ে গানের ভুবনে পা রাখেন আয়মা বেগের। পরবর্তীতে ধীরে ধীরে দেশ সেরা পপ গায়িকার আসনে জায়গা করে নেন তিনি। ২০১৬ সালে ‘লাগোর সে আগে’ সিনেমার গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে প্রথম প্লেব্যাকের সুযোগ পান। প্রথম সিনেমাতেই তিনটি গানে কণ্ঠ দেন।

‘কালাবাজ দিল’ গানের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ড এবং গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন আয়মা বেগ। ক্যারিয়ারে ‘সাত দিন মোহাব্বত ইন’, ‘দ্য ডাংকি কিং’, ‘কাফ কাঙ্গানা’, ‘বাজি’ ইত্যাদি সিনেমায় গান করেছেন। তার গাওয়া ‘ফিতুর’, ‘আইটেম নাম্বার’, ‘গ্রুভ মেরা’ গানগুলো তরুণ প্রজন্মের মাঝে বেশ জনপ্রিয়।

এছাড়া কোক স্টুডিও পাকিস্তানের ২০১৭, ২০১৮ ও ২০১৯ তিন মৌসুমে গান গেয়েছেন তিনি। আবার ২০২২ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৭ম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ এবং গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঢাকায় আসছেন পাকিস্তানি গায়িকা

আপডেট টাইম : ০৬:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫