ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ১৬৭ বার

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ আজ শনিবার দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছেন।

তিনি ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ আশংকার কথা জানান।

পোস্টে মোস্তফা কামাল বলেন, ‘শনিবার সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড়, সঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।’

তিনি লেখেন, ‘কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে রংপুর বিভাগের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে অতিক্রম করে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দিয়ে অগ্রসর হওয়ার আশংকা করা যাচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘শনিবার সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে। শনিবার সারা দিনই দেশের বেশিভাগ জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোর ওপরে গুড়ি-গুড়ি বৃষ্টিপাতের আশংকা অপেক্ষাকৃত বেশি।’

মোস্তফা কামাল লেখেন, ‘হুঁশিয়ার সাবধান রংপুর বিভাগ-বাসী, কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রমের সময় বজ্রপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। ফলে বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে চলা-ফেরা কিংবা কোনো কৃষিকাজ করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো যাচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

আপডেট টাইম : ১০:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫