ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আইন নিজের হাতে তুলে নেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬৯ বার

জনগণকে নিজের হাতে আইন তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম ও বিএআরসি কর্তৃক তৈরিকৃত খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সাধারণত ভোর রাতে অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে। সারাদেশে মানুষের নিরাপত্তায় পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী একসঙ্গে কাজ করে যাচ্ছে। এজন্য তিনি ভোররাতেও রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছিলাম। এছাড়া শিল্পাঞ্চল আশুলিয়ায় অনেক শ্রমিক অসন্তোষ ছিল এখন, আর সেই অসন্তোষ নেই। এটা কাটিয়ে ওঠা হয়েছে।এদিকে আশুলিয়া ও ধামরাইয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্বরত রয়েছেন।’

এছাড়া সরকার কৃষি জমি রক্ষায়ও নানা পদক্ষেপ নিয়েছে বলে জানান এই উপদেষ্টা। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ডা মো. এমদাদ উল্লাহ মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আইন নিজের হাতে তুলে নেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৭:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫