ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হত্যা মামলা দিয়ে কেন হয়রানি করা হচ্ছে, প্রশ্ন ফারজানা রুপার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২৫ বার

নিজের ও স্বামী সাংবাদিক শাকিল আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া এবং সে মামলায় রিমান্ডে নেওয়া নিয়ে কেন হয়রানি করা হচ্ছে, আদালতে সে প্রশ্ন তুলেছেন সাংবাদিক ফারজানা রুপা। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানিতে এ প্রশ্ন তোলেন তিনি।

বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় আজ ফারজানা রুপা ও তার স্বামী শাকিল আহমেদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশের অপরাধ শাখার (সিআইডি) পরিদর্শক নাসির উদ্দিন সরকার তাদের এ রিমান্ড আবেদন করেন।

আজ শুনানিকালে ফারজানা রুপা ও শাকিল আহমেদকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানিতে বলেন, ‘তারা আন্দোলনের সময় উসকানি দিয়েছে। স্বৈরাচার হাসিনাকে স্বৈরাচার বানাতে সহযোগিতা করেছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’

এরপর ফারজানা রুপা বলেন, ‘মাননীয় আদালত অনুমতি দিলে আমি কিছু বলতে চাই। ’ আদালত অনুমতি দেওয়ার পর তিনি বলেন,‘রাষ্ট্রপক্ষ যেভাবে উসকানি দেওয়ার কথা বলছে তাহলে আমাকে সেই উসকানি দেওয়ার জন্য মামলা দেওয়া হোক। একের পর এক হত্যা মামলা দেওয়া হয়েছে। রিমান্ডে নেওয়া হচ্ছে।হত্যা মামলায় দিয়ে কেন হয়রানি করা হচ্ছে? ছয় মাস ধরে কারাগারে আছি। আগে ৯ দিনের রিমান্ডে ছিলাম। শাকিলও ছিল। আমরা শুনেছি, হত্যা মামলার আসামিকে ঘটনাস্থলে থাকতে হয়। আমি তো ঘটনাস্থলে ছিলাম না। কথা বলার জন্য হত্যা মামলা দেওিয়া হয়েছে। আমি এর বিচার চাই।’

ফারজানা রুপা বলেন, ‘বাংলাদেশে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে বলা হছে। কথা বলার জন্য কেন হত্যা মামলা দেওয়া হবে? হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের কেন হয়রানি করা হচ্ছে? এই প্রশ্ন আমি আপনার (বিচারক) কাছে রেখে গেলাম। আমি এর বিচার চাই।’

রুপার কথার জবাবে পিপি ওমর ফারুক ফারুকী বলেন, ‘ছাত্র আন্দোলনে যারা গুলি করেছে তারা যেমন অপরাধী। আর যারা এই হত্যাকাণ্ডে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে তারাও সমান অপরাধী। তাদেরও একই শাস্তি হবে। গত ১৫ বছর তারা শেখ হাসিনার ফ্যাসিজম কায়েম করার জন্য যা যা দরকার শাকিল-ফারজানা তা করেছে। গণভবনে সাংবাদিকের একটা মিটিং হয়েছিল সেখানে তারা ছিল। তারা হাসিনাকে বলেছে, ‘‘গাড়ি পোড়ানো হচ্ছে, বিদেশে আপনার শত্রু  আছে, দেশে শত্রু  আছে (একটা দলের নাম দিয়ে বলছে) তাদের শক্ত হাতে দমন করতে হবে। ‘’এ ধরনের বক্তব্য দিয়েছে তারা। তিনি (ফারজানা রুপা) বলছেন, কথার জন্য উনাকে মামলা দেওয়া হয়েছে। ‘

এরপর পিপি ফারজানা রুপাকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য যে সহযোগিতা করেছেন। সাংবাদিকদের মধ্যে শাকিল, ফারজানা রুপা, মোজাম্মেল বাব্বু, শ্যামল দত্তসহ আরও কয়েকজন আছে তারা সাংবাদিকদের নাম কলঙ্কিত করেছে। তারা হাজার হাজার কোটি টাকা সুবিধা নিয়েছে। ’

এরপর শাকিল আহমেদ কিছু বলতে চাইলেও আদালত সুযোগ না দিয়ে তাদের পাঁচ দিনেরই রিমান্ডের আদেশ দেন।

আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের শাকিল আহমেদ বলেন, ‘এটা সুবিচার না অবিচার আগে নির্ণয় করেন। বাংলাদেশে নানা ধরনের সাংবাদিক আছে। সাংবাদিকদের সুবিচার চায়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হত্যা মামলা দিয়ে কেন হয়রানি করা হচ্ছে, প্রশ্ন ফারজানা রুপার

আপডেট টাইম : ০৬:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫