ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি কারাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৯ বার

রাজধানীর প্রগতি স্মরণীতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তৌফিকুল ইসলাম হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্বকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে গতকাল শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রগতি স্মরণির ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মামলার সূত্রে জানা যায়, ‘গত ১৯ জুলাই বাড্ডা থানার আওতাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি স্মরণি রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী ইসমত জাহান ইলোরা বাদী হয়ে গত ২৮ জুলাই বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার ইব্রাহিম আনছারি অপূর্ব সেই মামলার আসামি। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি কারাগারে

আপডেট টাইম : ০৭:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫