ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল: ড. শিরীন শারমিন চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০১৬
  • ৩২২ বার

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার গৃহীত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি তৃণমূল পর্যায়ের নারীদের দারিদ্র্যতা বহুলাংশে হ্রাস করেছে এবং এর মাধ্যমে নারীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী হচ্ছে। স্পিকার বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের একটি রোল মডেল। বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শনিবার ঢাকায় গ্রিন ডেল্টা ইনসিওরেন্স আয়োজিত নিবেদিতা অ্যাপ এর উদ্বোধন ও লোকাল পাইওনিয়ার সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

স্পিকার বলেন, সরকারের শিক্ষানীতি, অবৈতনিক নারী শিক্ষা, শিক্ষার জন্য উপবৃত্তি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিল, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, ভিজিডি, মাতৃমৃত্যু রোধ, শিশুমৃত্যু হ্রাস, কমিউনিটি ক্লিনিক, ক্ষুদ্রঋণ ইত্যাদি কর্মসূচি দারিদ্র্য দূরীকরণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে এবং এর ফলে বাংলাদেশের নারীরা উন্নয়ন ধারায় সম্পৃক্ত হচ্ছে।

স্পিকার আরও বলেন, নিবেদিতা অ্যাপ নারীদের স্বাস্থ্য ইস্যু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ততাসহ বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নিবেদিতা অ্যাপ এর মাধ্যমে চালু হওয়া ইনসিওরেন্স পলিসিতে প্রিমিয়ামের পরিমাণ কম রাখার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, প্রিমিয়ামের পরিমাণ কম হলে বিপুল সংখ্যক নারী এ সেবার আওতায় আসতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল: ড. শিরীন শারমিন চৌধুরী

আপডেট টাইম : ১২:৪৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০১৬