ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ: পাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬
  • ৩৪৫ বার

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বাছাইপর্ব খেলার আর কোনো সম্ভাবনা নেই দাবি করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার দাবি ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। আগামীতে জয় পরাজয় এতে কোনো ভূমিকা রাখবে না। যদিও এর আগে শোনা গিয়েছিল ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশকে র‌্যাংকিংয়ে সাত নম্বরে থাকতে হবে। তাহলেই কেবল টাইগাররা সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

সোমবার পাপন বলেন, বাংলাদেশ এখন আটে নেমে গেলেও সরাসরি বিশ্বকাপ খেলবে। এখন পর্যন্ত যারা শীর্ষ সাতে আছে তারাই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি দলগুলোকে বাছাই পর্ব পেরিয়ে আসতে হবে।

আইসিসি থেকে আগেই জানানো হয়েছে, ১৪ দলের বিশ্বকাপ থেকে চার দল কমিয়ে আনা হবে। আয়োজন করা হবে ১০ দলের বিশ্বকাপ।

২০১৯ বিশ্বকাপের জন্য যে ফরম্যাট তৈরি করা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ছাড়া র‌্যাংকিংয়ে শীর্ষ সাতটি দলই সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি দুটি দল নির্ধারণ করা হবে বাছাইপর্ব থেকে।

আগে বলা হয়েছিল, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যারা র‌্যাংকিংয়ে শীর্ষে থাকবে তারাই সরাসরি খেলবে। এখন পাপন দাবি করছেন, ওই সময় পর্যন্ত টাইগারদের অপেক্ষা করতে হবে না। সামনের ম্যাচগুলোর জয়-পরাজয় বিশ্বকাপ খেলায় কেনো প্রভাব ফেলবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ: পাপন

আপডেট টাইম : ১২:৪০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬