ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

আজ বিশ্ব শিশু দিবস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬
  • ৪২৭ বার

আজ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য: ‘থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো’।

দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ রূপকার। আজকের শিশুদের হাতেই ন্যস্ত হবে আগামী দিনের নেতৃত্ব। বিশ্বের সব শিশুর অধিকার সংরক্ষণের বিষয়টি উপলব্ধি করে জাতিসঙ্ঘে শিশু অধিকার সনদ গৃহীত হয়েছে। বাংলাদেশও এ সনদে অনুস্বাক্ষরকারী দেশগুলোর অন্যতম। বর্তমান সরকার শিশুদের জন্য জাতীয় শিশুশ্রম নিরসননীতি ২০১০ ও জাতীয় শিশুনীতি ২০১১ প্রণয়ন করেছে।

শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে পুষ্টি শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা, বিনোদনের কোনো বিকল্প নেই। সরকার জাতিসঙ্ঘ সনদ অনুযায়ী শিশু অধিকার সংরক্ষণ, শিশুর জীবন ও জীবিকা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, প্রাক প্রাথমিক শিক্ষা কর্মসূচি পরিচালনাসহ শিশু নির্যাতন বন্ধ, বিশেষ করে কন্যাশিশুদের বৈষম্য বিলোপ সাধনে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, শিশুর অধিকার বাস্তবায়নে মা-বাবা, পরিবার ও সমাজের সবার ভূমিকা অপরিসীম। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসহ সচেতন নাগরিককে শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

আজ বিশ্ব শিশু দিবস

আপডেট টাইম : ১২:৩৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬