ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

২৭ জেলার নদ নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ হচ্ছে এ মাসেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০১৬
  • ৪৮৬ বার

আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন দেশের ২৭টি জেলার সব নদ নদীতে মা ইলিশসহ সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী ছায়েদুল হক।

মন্ত্রী বলেন, ‘ইলিশ প্রজননক্ষেত্রসহ দেশব্যাপী ২২ দিন ইলিশ আহরণ, বিপণন, কেনাবেচা, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সারাদেশের মাছঘাট, মাছের আড়ত, হাট-বাজার ও চেইন শপে ব্যাপক অভিযান পরিচালনা করা হবে। এই কার্যক্রম

বাস্তবায়নে মৎস্য অধিদফতর, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, নৌ পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রশাসন একযোগে কাজ করবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইলিশ প্রজনন ক্ষেত্র চিহ্নিত ৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় চারটি পয়েন্ট এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। চারটি সীমানা হলো- মিরসরাই উপজেলার শাহের আলী হতে হাইতকন্দি পয়েন্ট, ভোলার তজুমুদ্দিন উপজেলার উত্তর তজুমুদ্দিন হতে পশ্চিম সৈয়দ আওলিয়া পয়েন্ট, পটুয়াখালির কলাপাড়া উপজেলার লাতাচপলি পয়েন্ট এবং কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া থেকে গণ্ডামারা পয়েন্ট।

জানা যায়, এই চার পয়েন্টে ২৭টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে। জেলাগুলো হলো- চাঁদপুর লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালতাটি, বাগেরহাট, শরীয়তপুর, ব্রাহ্মনবাড়িয়া, ঢাকা, মাদারিপুর, ফরিদপুর, রাজবাড়ি, জামালপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, খুলনা, কুষ্টিয়া ও রাজশাহী। জেলাগুলো সব নদী ছাড়াও দেশের সমুদ্র উপকূল এবং মোহনায়ও উল্লেখিত ২২দিন ইলিশ ধরা বন্ধ থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

২৭ জেলার নদ নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ হচ্ছে এ মাসেই

আপডেট টাইম : ১১:০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০১৬