ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

মার্কিন নির্বাচনে ফের বুশ-ক্লিনটন পরিবারের লড়াই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০১৫
  • ৫৭৮ বার
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে পাদপ্রদীপের প্রায় পুরো আলোই দখলে রেখেছিলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। কিন্তু রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরে সে আলো কিছুটা টেনে নিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জুনিয়র বুশের ছোট ভাই জেব বুশ। ফের কি তবে ক্লিন্টন-বুশ লড়াই?
১৯৯২ সালে জেব বুশের বাবা জর্জ বুশ সিনিয়রকে হারিয়েই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বিল ক্লিনটন। আবার ২০০১ সালে বিল ক্লিন্টনকে হারিয়ে বুশ পরিবারের দ্বিতীয় এবং দেশের ৪৩তম প্রেসিডেন্ট হয়েছিলেন জেব বুশের বড় ভাই জর্জ ডাব্লিউ বুশ। সোমবার রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার দৌড়ে নেমে পরিবারের তৃতীয় প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনার সামনে এখন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ।
৬৬ বছর বয়সী জেব বুশের সামনে অবশ্য বেশ কঠিন পথ। ইতোমধ্যে আরো ১০ জন রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে সামিল হয়েছেন। সিনেটর টেড ক্রুজ, ব়্যান্ড পল, লিন্ডসে গ্রাহাম, মার্কো রুবিয়োসহ সেই ১০ জনের চেয়ে বুশ সিনিয়রের দ্বিতীয় সন্তানকে কিছুটা হলেও এগিয়ে রাখছে তাঁর পারিবারিক পরিচয়। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্টমন্ত্রী হিলারি ক্লিন্টনের যোগ্য প্রতিপক্ষ হিসেবে রিপাবলিকানরা তাঁকেই বেছে নেয় কিনা- সেটাই এখন দেখার বিষয়।
সোমবার মায়ামিতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার পরিকল্পনার কথা জানান জেব বুশ। মা, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ, স্ত্রী কলাম্বা এবং সন্তান জর্জ পি বুশও তাঁর সঙ্গে ছিলেন। মায়ামির সভায় উপস্থিত রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে জেব বুশ বলেন, ‘সুযোগ পেলে আমি হৃদয় দিয়ে লড়বো এবং জয়ের জন্যই লড়বো।’
রিপাবলিকান দল যদি শেষ পর্যন্ত তাঁকেই বেছে নেয় তাহলে জেব বুশের শেষ লড়াইটা হয়ত হিলারি ক্লিনটনের সঙ্গেই হবে, কেননা, ডেমোক্র্যাট দলের অন্য কেউ এ মুহূর্তে প্রার্থী হওয়ার দৌড়ে হিলারির ধারে-কাছেও নেই। এখন প্রশ্ন হল- যুক্তরাষ্ট্রের প্রধান দু’টি দলই কি আবার পরিবারতান্ত্রিক রাজনীতির বৃত্তে ফিরছে? ২০১৬ সালের নির্বাচন কি শেষ পর্যন্ত ডেমোক্র্যাট বনাম রিপাবলিকানকে ছাপিয়ে ক্লিনটন বনাম বুশ পরিবারের লড়াইয়ের দিকেই মোড় নেবে?
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

মার্কিন নির্বাচনে ফের বুশ-ক্লিনটন পরিবারের লড়াই

আপডেট টাইম : ০৪:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০১৫