ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রাষ্ট্রপতি ফসল উৎপাদন টেকসই করতে আধুনিক কৃষি প্রযুক্তির ওপর গুরুত্ব আরোপ করেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬
  • ৩৪২ বার

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি উন্নয়নের পরামর্শ দিয়েছেন এবং কৃষি উৎপাদন টেকসই করতে কৃষকদের দোরগোড়ায় তা পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নতুন নতুন ফসলের বিভিন্ন জাত উদ্ভাবনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি)-এর ৫ম জাতীয় কনভেনশন এবং আন্তর্জাতিক কৃষি সম্মেলন-২০১৬-এ বক্তৃতাকালে রাষ্ট্রপতি এ কথা বলেন। নগরীর কেআইবি প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘কৃষকদের কৃষিভিত্তিক তথ্যপ্রযুক্তি দিয়ে গড়ে তুলতে হবে যাতে তাারা পরিবর্তিত পরিস্থিতিতে এটি দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে।’
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলোÑ দারিদ্র্য হ্রাস এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করে ২০২১ সাল নাগাদ দেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশে পরিণত করা।
নতুন প্রযুক্তি এবং বিভিন্ন জাতের ফসল ও বীজ উদ্ভাবনে সফলতার জন্য বাংলাদেশ প্রশংসার দাবিদার উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে কৃষিবিদ এবং কৃষি বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তিনি বলেন, বিপুল জনগোষ্ঠীর জন্য খাদ্য চাহিদা পূরণ ছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব দক্ষমতার সঙ্গে মোকাবেলা করা এখন দেশের কৃষির কাছে চ্যালেঞ্জ।
রাষ্ট্রপতি বলেন, ‘কৃষি খাতে এ পর্যন্ত অর্জিত সফলতা বজায় রাখতে বিভিন্ন জাতের কৃষি উৎপাদন এবং বাজারজাতের কোনো বিকল্প নেই।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সায়েদুল হক এবং কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব মোবারক আলীও অনুষ্ঠানে বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি এ এফ এম বাহাউদ্দিন নাসিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

রাষ্ট্রপতি ফসল উৎপাদন টেকসই করতে আধুনিক কৃষি প্রযুক্তির ওপর গুরুত্ব আরোপ করেছেন

আপডেট টাইম : ১২:৩২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬