ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

এশিয়ান অনূর্ধ্ব-২১ নারী হকি শ্রীলংকাকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ১১৭ বার

ওমানের মাসকাটে এশিয়ান অনূর্ধ্ব-২১ হকির ছেলেদের বিভাগ শেষ হওয়ার পরই শুরু হয় মেয়েদের এশিয়ান অনূর্ধ্ব-২১ টুর্নামেন্ট। ছেলেদের অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে ১০ দলে পঞ্চম হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ যুব হকি দল। তবে ছেলেদের মতো সাফল্য এনে দিতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

গ্রুপপর্বের ৪ ম্যাচেই হারে বাংলাদেশ। তাই নবম-দশম স্থান বাছাইয়ের লক্ষ্যে আজ শনিবার খেলেছে শ্রীলংকার বিপক্ষে। সেখানে লংকানদের জালে ৮ গোল দিয়ে নবম হয়েছে বাংলাদেশ। নিজেদের জালে কোনো গোল ঢুকতে দেয়নি লাল-সবুজ জার্সিধারীরা। সর্বোচ্চ ৪টি গোল করে আইরিন রিয়া হয়েছেন ম্যাচসেরা। ফাতেমা, অর্পিতা পাল, সোনিয়া ও নাদিরা করেছেন বাকি ৪ গোল। ফলে নবম হয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।

টুর্নামেন্টের শুরুর ম্যাচেই চীনের বিরুদ্ধে ১৯-০ গোলে হারে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ১৩-১, থাাইল্যান্ডের কাছে ২-১ ও মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হারে বাংলাদেশের মেয়েরা। গ্রুপপর্বের ৪ ম্যাচে মোট ৪০ গোল হজম করে টাইগ্রেসরা।

ছেলেদের অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে ১০ দলে পঞ্চম হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ যুব হকি দল। চীনের বিপক্ষে নারীরা হারলেও ছেলেরা জিতেছিল ৬-৩ গোলের ব্যাবধানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

এশিয়ান অনূর্ধ্ব-২১ নারী হকি শ্রীলংকাকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

আপডেট টাইম : ০৫:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪