ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

১০ বাংলাদেশিকে আটক করল ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ২০৯ বার

অনু্প্রবেশের দায় ১০ বাংলাদেশিকে আটক করেছে ভারত।দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পুলিশ তাদের আটক করে। তারা সবাই হিন্দু ধর্মাবলম্বী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আটককৃতরা দাবি করেছেন যে নিজেদের গ্রামে উত্তেজনা ও অস্থিরতা থেকে বাঁচতে তারা ভারতে পালিয়ে যান। পুলিশ জানায় আটককৃতদের মধ্যে দুজন নারী, তিনজন কিশোর ও একজন বয়স্ক আছেন। তাদেরকে ত্রিপুরার আমবাসা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়। ওই স্টেশনে তারা আসামের শিলচরের উদ্দেশ্যে ট্রেনে উঠার চেষ্টা করছিল।

আটককৃতদের একজনের নাম শংকর চন্দ্র সরকার। তিনি দাবি করেছেন, ক্রমাগত হুমকি ও ভয়ভীতির সম্মুখীন হওয়ার পর তারা কিশোরগঞ্জ জেলার ধনপুর গ্রাম থেকে পালিয়ে যান।

এক কর্মকর্তা জানান, ‘আমরা আইন অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

১০ বাংলাদেশিকে আটক করল ভারত

আপডেট টাইম : ০৬:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪