ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

১২ বলে ফিফটির পর ২৮ বলে সেঞ্চুরি করে অভিষেকের রেকর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ১৫১ বার

আইপিএলের সবশেষ মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে ভারতের জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন অভিষেক শর্মা। এবার আরও একটি আইপিএল মৌসুম শুরুর আগে নিজের ‘খুনে ব্যাটার’ পরিচয়টিকে সামনে আনলেন এই ওপেনার।

আজ বুধবার ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মাত্র ২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিষেক। এদিন প্রথম পঞ্চাশ করতে অভিষেক খরচ করেন স্রেফ ১২ বল। শেষ পর্যন্ত ২৯ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেই মাঠ ছাড়েন ভারতের জাতীয় দলে খেলা এই ক্রিকেটার। তার ইনিংসে ১১টি ছক্কার সঙ্গে ছিল ৮টি চারের মার।

অভিষেক এই কীর্তি গড়েন মেঘালয়ের বিপক্ষে। আজ বুধবার প্রথমে ব্যাট করে পাঞ্জাবকে ১৪৩ রানের লক্ষ্য দেয় মেঘালয়। এরপর অধিনায়ক অভিষেকের দানবীয় ব্যাটিংয়ে মাত্র ৯ ওভার ৩ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে এটি যৌথভাবে দ্রুততম ও বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। কিছুদিন আগে এই মুশতাক আলী ট্রফিতেই ত্রিপুরার বিপক্ষে ২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গুজরাটের উর্ভিল প্যাটেল। টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এস্তোনিয়ার ব্যাটার সাহিল চৌহানের। সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই ব্যাটার।

টি-টোয়েন্টিতে সময়টা ভালো যাচ্ছিল না অভিষেকের। আজকের আগে সবশেষ ৬ ইনিংসে এই বিস্ফোরক ওপেনারের রান ছিল মাত্র ১৪৯। ফিফটি ছিল মাত্র একটি। আজ ব্যাট হাতে বীরত্ব দেখানোর আগে বল হাতেও ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

১২ বলে ফিফটির পর ২৮ বলে সেঞ্চুরি করে অভিষেকের রেকর্ড

আপডেট টাইম : ০৫:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪