ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ধর্মের অপব্যাখ্যাকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে: রাষ্ট্রপতি 0

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬
  • ৩৮৯ বার

ধর্মের অপব্যাখ্যা করে কেউ যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে জন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, ‘কোনো ধর্ম জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না।’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার সকালে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, ‘একটি শান্তিপূর্ণ, উদার ও সহিষ্ণু সমাজ গড়ার জন্য আমাদের সবাইকে ধৈর্যশীল ও সহনশীল হতে হবে। পবিত্র ঈদুল আজহার মর্মবাণী এটিই। বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ বাংলাদেশ,যেখানে সব ধর্মের মানুষ মুক্তভাবে তাদের ধর্ম চর্চা করতে পারেন। এটি বাংলাদেশের সুমহান ঐতিহ্যের অংশ।’

রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তাঁর স্ত্রী রাশিদা খানম অনুষ্ঠানে আসা উচ্চপদস্থ সরকারি ব্যক্তিবর্গ, সমাজের গণ্যমান্য ব্যক্তি, বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন পত্রিকার সম্পাদক, সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক, কবি, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এ অনুষ্ঠানে যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ধর্মের অপব্যাখ্যাকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে: রাষ্ট্রপতি 0

আপডেট টাইম : ০৯:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬