ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নিলেই প্রসংশিত হবেন: বিএনপি নেতা খোকন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ১১৮ বার

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের অনেক দাবি। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সাথে বিদায় নিলেই প্রসংশিত হবেন। সংস্কার ইস্যুতে নির্বাচন ঝুলিয়ে রাখলে জনগণ সন্দেহের চোখে দেখবে।

শনিবার  বিকেলে নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শীলমান্দী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাসিনা সরকার চেয়েছিল হত্যা-গুম করে রাষ্ট্রীয় ক্ষমতা চীরস্থায়ী করতে। বিগত ১৬ বছরের অত্যাচারের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। পাশাপাশি রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে দলীয়করণ করা হয়েছিল।

তিনি আরও বলেন, স্বৈরাচারের দোসররা এখনও বহাল তবিয়তে বসে আছে। তাদের সরানোর আগ পর্যন্ত দেশের পরিস্থিতি সুন্দর হবে না। অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই মামলা-হামলা দিয়ে হয়রানি করা হয়েছে। হত্যা-লুটপাটসহ সব কিছুর বিচার করতে হবে, গণহত্যাকারী দলের রাজীনীতি করার অধিকার নাই। জনগণই সকল ক্ষমতার উৎস সেটা প্রমাণিত হয়েছে। কোনও চক্রান্ত-ষড়যন্ত্র করে স্বৈরাচারের দোসররা এগোতে পারবে না।

শীলমান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সানাউল্লাহ মিলনের সভাপতিত্বে সমাবেশে  উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শীলমান্দী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বোরহান উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ,  সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, জেলা যুবদল নেতা ফয়সাল মুন্নাসহ জেলা ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নিলেই প্রসংশিত হবেন: বিএনপি নেতা খোকন

আপডেট টাইম : ১০:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪