ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মাটির নিচে কি আসলেই বিপুল ডলার ও স্বর্ণ মজুদ করেছে হিজবুল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ১১২ বার

ইসরায়েলে দাবি করেছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের উপশহর দাহিয়েহর একটি হাসপাতালের নিচে তৈরি করা বাঙ্কারে কয়েক শ মিলিয়ন ডলার ও বিপুল স্বর্ণ মজুদ করেছে হিজবুল্লাহ। গতকাল সোমবার এমন দাবি করে লেবানেন বিমান হামলাও চালিয়েছে ইসরায়েল। এতে লেবাননের চার নাগরিক নিহত হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে সাহেল হাসপাতালের পরিচালক ফাইদি আলম বলেছেন, তাদের হাসপাতালের নিচে হিজবুল্লাহর বাঙ্কার আছে বলে ইসরায়েল যে অভিযোগ করেছে তা সত্য নয়।

এদিকে, ইসরায়েলও তাদের অভিযোগের ব্যাপারে কোনো প্রমাণ দেখায়নি। তারা একটি অ্যানিমেটেড গ্রাফিকে বাঙ্কারের উপস্থিতি দেখিয়েছে। ইসরায়েল দাবি করেছে, এই বাঙ্কারটি হিজবুল্লাহর সদ্য প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহ ব্যবহার করতেন।, এই অর্থ ও স্বর্ণ বাজেয়াপ্ত করতে লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসরায়েল বলেছে, এসব অর্থ ও স্বর্ণ লেবাননের সাধারণ মানুষের কাছ থেকে লুট করেছে হিজবুল্লাহ।

এর কয়েক ঘণ্টা পর দাহিয়েহর ওই হাসপাতালের আশপাশের বাসিন্দাদের সতর্ক করেছে ইসরায়েল। শিগগিরই ইসরায়েল অভিযান চালাবে জানিয়ে, তাদেরকে ওই এলাকার ৫০০ মিটার দূরে চলে যেতে বলা হয়েছে। যারা ওই এলাকায় ছিলেন, তারা চলে যেতে শুরু করেছে।

এর ঘণ্টাখানেক পর ভারি বিস্ফোরকসহ বিমান হামলা চালায় ইসরায়েল। একটি বিমান রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রবেশদ্বারে আঘাত হানে, যা লেবাননের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। এতে অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৪ জন। এতে হাসপাতালটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মাটির নিচে কি আসলেই বিপুল ডলার ও স্বর্ণ মজুদ করেছে হিজবুল্লাহ

আপডেট টাইম : ১০:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪