ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

গতকাল সালাহ উদ্দিনকে আটক করে মেঘালয় পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫
  • ৯৭১ বার
নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে গতকাল সোমবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে স্থানীয় পুলিশ আটক করে হাসপাতালে নিয়ে যায়। এ খবর দিয়েছে মেঘালয়ের সংবাদ মাধ্যম শিলং টাইমস।
‘বাংলাদেশি ম্যান হেল্ড’ শিরোনামে একটি সংবাদ আজ মঙ্গলবার পত্রিকাটির তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিক সালাহ উদ্দিন আহমেদকে (৫৪) শিলংয়ের গলফ লিংক থেকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আজ দুপুরে সালাহউদ্দিনের সন্ধান পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান তার স্ত্রী হাসিনা আহমেদ।
গত ১০ই মার্চ রাতে সালাহ উদ্দিন আহমেদকে উত্তরার একটি বাসা থেকে সাদা  পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যায় বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অস্বীকার করে আসছে।
সর্বশেষ সালাহউদ্দিন আহমেদের নিখোঁজের দুই মাসের মাথায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটি অনুষ্ঠানে বলেন, সালাহউদ্দিন আহমেদ র‌্যাবের কাছেই আছেন। তিনি তাকে ফিরিয়ে দেয়ার দাবি জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

গতকাল সালাহ উদ্দিনকে আটক করে মেঘালয় পুলিশ

আপডেট টাইম : ০৫:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫