ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বেশি করে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬
  • ৫৪০ বার

বেশি করে মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গবেষণা ও প্রকাশনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক নাদীম কাদির সম্প্রতি প্রকাশিত ‘মুজিব মানেই মুক্তি’ প্রবন্ধের বইটি রাষ্ট্রপতিকে উপহার প্রদানকালে তিনি এই আহ্বান জানান। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

‘মুজিব মানেই মুক্তি’ বইটি নবগঠিত বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরাম, ইউকের প্রথম প্রকাশনা। নাদীম কাদির ওই সংগঠনের উপদেষ্টা এবং সম্পাদনা পরিষদের উপদেষ্টা সম্পাদক। সংগঠনের সদস্য-সচিব সুজাত মনসুরের সম্পাদনায় বইটি যাদের লেখায় সমৃদ্ধ হয়েছে তাদের মধ্যে রয়েছেন- ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা, সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কবি নির্মলেন্দু গুণ, বাংলা একাডেমির মহাপরিচালক সামসুজ্জামান খান, নাট্যাভিনেতা আলী যাকের, কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও আনিসুল হক।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাহালুল মজনুন চুন্নু, ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদক কবি জাফর ওয়াজেদ, সিলেটের সিনিয়র সাংবাদিক আল আজাদ, প্রবাসী লেখক-সাংবাদিক ড. আবুল কালাম, নাদীম কাদির, মো. মনির হোসেন, ইমানুজ্জামান মহি, ফকির ইলিয়াস, ময়নুর রহমান বাবুল, আতাউর রহমান মিলাদ, শেবুল চৌধুরী, জুয়েল রাজ, উদয় শংকর দুর্জয়, তওহীদ ফিতরাত হোসেন, এ কে এম আব্দুল্লাহ্, আব্দুর রহিম শামীম ও সাজিয়া স্নিগ্ধা।

বইুট প্রচ্ছদ করেছে অরূপ বাউল এবং মুদ্রণ ব্যবস্থাপনায় রাজীব চৌধুরী চৈতন্য, সিলেট। বইটির ভূমিকা লিখেছেন আবদুল গাফফার চৌধুরী। রাষ্ট্রপতি বইটি উপহার দেয়ার জন্যে নাদীম কাদিরসহ বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরাম, ইউকের সবাইকে ধন্যবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বেশি করে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ১২:১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬