ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মানবাধিকার ইস্যুতে চীনকে শতাধিক দেশ সমর্থন দিয়েছে: মুখপাত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ১১২ বার

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫৭তম অধিবেশনে, সিনচিয়াং, হংকং ও সিচাংসহ বিভিন্ন ইস্যুতে, চীনের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে বহু দেশ। এ সব দেশ মানবাধিকার ইস্যুর রাজনীতিকরণের বিরোধিতাও করেছে।

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) জেনিভাতে অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার পরিষেদের অধিবেশনে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ, মানবাধিকার ইস্যুতে, চীনকে লক্ষ্য করে আপত্তিকর বক্তব্য দেয়। এর প্রতিক্রিয়ায় শতাধিক দেশ চীনের অবস্থানকে সমর্থন করে এবং যৌথ ও স্বতন্ত্র বক্তৃতার মাধ্যমে মানবাধিকার ইস্যুর রাজনীতিকরণের বিরোধিতা করে।

মুখপাত্র জানান, কিউবা প্রায় ৮০টি দেশের পক্ষে একটি যৌথ-ভাষণে বলেছে, হংকং ও সিচাং চীনের অভ্যন্তরীণ বিষয়। এ ইস্যুকে রাজনীতিকরণ করা বা এ ধরনের ইস্যুতে দ্বৈতনীতি গ্রহণ ঠিক নয়। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা মেনে চলতেও ভাষণে সংশ্লিষ্ট সকল দেশের প্রতি আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মানবাধিকার ইস্যুতে চীনকে শতাধিক দেশ সমর্থন দিয়েছে: মুখপাত্র

আপডেট টাইম : ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪