ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০১৬
  • ৫১১ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর আমলে ১১ হাজার যুদ্ধাপরাধী সাজাপ্রাপ্ত ছিল, ২২ হাজার মামলা হয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে সব যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিলেন। গোলাম আযমকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হলো। বাংলার মাটিতে তাদের প্রতিষ্ঠা করলো, তাদেরও বিচার আমরা করেছি-করে যাচ্ছি।

বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘একাত্তরের যুদ্ধাপরাধী এবং জাতির জনক বঙ্গবন্ধুর খুনিদের বিচার বাংলার মাটিতে আওয়ামী লীগই করেছে। বঙ্গবন্ধুকে হত্যার পর সে সময় বিবিসিতে ইন্টারভিউতে খুনিরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল খুনিরা। তারা বলেছিল- কে আমাদের বিচার করবে? কারণ বঙ্গবন্ধুকে মেরে ফেলেছি। তবে আমরা বিচার করেছি, আমরাই করেছি। মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ফিরিয়ে আনবো বলেই বাংলাদেশে রাজনীতি শুরু করি। বঙ্গবন্ধুর খুনি এবং যুদ্ধাপরাধীদের বিচার আমরা করেছি, আমরাই করে যাচ্ছি।’

তিনি বলেন, ১৯৭৫ সাল থেকে দেশে ১৯টি ক্যু হয়েছে। তখন (জিয়াউর রহমানের আমলে) স্বাধীনভাবে চলার কোনো সুযোগ ছিল না, কথা বলার কোনো সুযোগ ছিল না। বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধ করে দিয়েছিলেন তিনি।

আলোচনা সভায় স্বাধীনতার জন্য তাঁর মায়ের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:২০:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০১৬