ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ, বরখাস্ত হলেন পরিচালক অরিন্দম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ১৩৫ বার

আরজি করের ঘটনা নিয়ে ভারতের কলকাতায় আন্দোলন চলছেই। এর মাঝেই ফাঁস হলো নতুন খবর। এবার সামনে এলো টলিউডের জনপ্রিয় পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। এবার ডিরেক্টর্স গিল্ড থেকে বরখাস্ত করা হয়েছে তাকে। ইতোমধ্যেই তাকে নোটিস পাঠিয়েছে ডিরেক্টর্স গিল্ড।

পরিচালক সংগঠনের চিঠিতে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে করা কিছু অভিযোগের কারণে আমাদের কাছে প্রাথমিক প্রমাণ রয়েছে, যা গভীর উদ্বেগের বিষয় এবং সমগ্র সংস্থার জন্য ক্ষতিকর। তাই ডিরেক্টর্স গিল্ড আপনাকে অনির্দিষ্টকালের জন্য সদস্যপদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে উল্লেখ করা হয়েছে যতদিন পর্যন্ত না এই অভিযোগগুলো প্রমাণ হবে, ততদিনের জন্য তার সদস্য পদ বাতিল থাকবে।

এই প্রসঙ্গে অরিন্দম শীল বলেন, আমাকে বলা হয়েছে শট বোঝাতে গিয়ে আমি মিসহ্যান্ডেল করেছি। ফ্লোরে সকলে ছিল। সাহেব চট্টোপাধ্যায়ও ছিল। স্টিল ফটোগ্রাফার থেকে শুরু করে আরও অনেকে। মহিলা কমিশনের কাছে সবটা জানিয়েছি। গিল্ড আমার কাছে কিচ্ছু জানতে চায়নি।

পরিচালক সুদেষ্ণা রায়ের কথায়, তিনি নিশ্চয়ই ক্ষমা চেয়েছেন। কিন্তু, যার সঙ্গে ঘটেছে সে কী ক্ষমা করেছেন? নো মিনস নো। সে যখন না বলেছে তখন তো সেটা শোনা উচিত ছিল। মহিলা কমিশন থেকে আমরা বেশকিছু তথ্যও পেয়েছি। মেয়েটি বিষয়টি দেখেছেন। মেয়েটি যদি ক্ষমা করে দেয়, তাহলে নিশ্চয়ই ভেবে দেখব। একটা মেয়ে যখন কোনো অভিযোগ আনে তখন তার ভিতরে কী চলতে থাকে ভাবতে হবে। মেয়েটির থেকে কী অনুমতি নিয়েছিলেন? পরিচালক বলে যা ইচ্ছে সেটাই করতে পারি না। আমিও অনেক বছর পরিচালনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ, বরখাস্ত হলেন পরিচালক অরিন্দম

আপডেট টাইম : ১০:৩৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪