ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মিঠামইনে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক-জনতার বিক্ষোভ সমাবেশ ও বিজয় মিছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • ৫৪২ বার

রফিকুল ইসলামঃ আওয়ামী লীগ সরকারের পতনে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-শিক্ষক-জনতার বিজয় মিছিল ও আনন্দোল্লাস অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া একই ব্যানারে ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুরা, গজলডুবা ও ফারাক্কা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে মিঠামইন সদরের শান্তিপুর থেকে শুরু হয়ে বিজয় মিছিল এবং বিক্ষোভ সমাবেশটি মিঠামইন বাজার ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

এর আগে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি মহাবিদ্যালয়, তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়, ধলাই-বগাদিয়া উচ্চ বিদ্যালয়সহ উপজেলার প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও আপামর জনতা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সমবেত হয়।

দূরদূরান্তের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিপ্লবী জনতা কপালে লাল-সবুজের পট্টি বেঁধে নৌকা দিয়ে সমাবেশ স্থলে পৌঁছান।

এ বিজয় মিছিলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে রাজপথ ও জনপদ। তাদের কারও হাতে পতাকা, কারও হাতে লাঠি দেখা গেছে। কাউকে আবার ‘ভি’ চিহ্ন দেখিয়ে বিজয়োল্লাস করতে দেখা যায়। মিছিলকারীরা ফাঁসিসহ শেখ হাসিনা বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

পরে বিজয় মিছিলকারীরা মিঠামইন বাজারের বালুর মাঠে এক সভায় মিলিত হয়।

ছাত্র সমন্বয়ক মো. আজিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ আহমেদ।

ছাত্র সমন্বয়ক তারিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমন্বয়ক আজিজুল ইসলাম, শেখ ওয়াশিউর রহমান প্রিন্স, মোশাররফ আহাম্মেদ, আবদুর রহিম।

এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক জোনায়েদুল ইসলাম ও মাহফুজুর রহমান মিঠা মামুন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শেখ সাফিউর রহমান সাফির, সুশীল সমাজের আবদুল কাদির পাতা মিয়া, যুবদলের আহ্বায়ক নওশাদ মিয়া।

আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী মো. নূর আলম, রুবেল হোসাইন, ফয়সাল আহমেদ টুটুল প্রমুখ।

বক্তারা বলেন, আজ আমরা মিঠামইনবাসী আবার স্বাধীনতার নতুন স্বাদ পেয়েছি। অনেকেই একাত্তর দেখেনি, চব্বিশ দেখেছে।

বক্তারা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনে সাধারণ মানুষ দেড় দশকের নির্যাতন-নিপীড়নের হাত থেকে মুক্তি পেয়েছে। এক ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করে নতুনভাবে ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় বসাতে চাই না। এখন হাতে হাত রেখে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় তাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মিঠামইনে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক-জনতার বিক্ষোভ সমাবেশ ও বিজয় মিছিল

আপডেট টাইম : ১০:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪