ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

হতাহতদের পরিবারকে সাহায্য করতে ফাউন্ডেশন, নেতৃত্বে ড. ইউনূস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ৩৫৮ বার

জুলাই ও আগস্ট মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সাহায্য করতে সরকার একটি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই ফাউন্ডেশনটি গঠিত হবে। এতে সরকারের কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত থাকবেন।

ফাউন্ডেশনের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব পালন করবেন।

ড. ইউনূস বলেন, ‘স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং গুরুতর আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ আমরা কখনো ভুলতে পারব না।’

সরকারপ্রধান বলেন, ‘তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য এবং জাতীয় দায়িত্ব। আহত ও নিহতদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করা হবে।’

তিনি জানান, আহতদের চিকিৎসা এবং পরিবারের অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। একটি সুনির্দিষ্ট সরকারি বিভাগ ও কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হবে।

ড. ইউনূস ফাউন্ডেশনের কার্যপ্রণালী শিগগিরই ঘোষণা করবেন এবং দেশবাসীসহ প্রবাসীদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

হতাহতদের পরিবারকে সাহায্য করতে ফাউন্ডেশন, নেতৃত্বে ড. ইউনূস

আপডেট টাইম : ১০:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪