ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর-আগুন, যা জানাল আইএসপিআর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • ১১৫ বার

গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া বিক্ষুব্ধরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে সেনা টহল দলের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় ৩ অফিসারসহ ৯ জন আহত হয়েছেন। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে সেনাবাহিনীর গাড়িতে।

শনিবার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর দুইটি টহল দল ঘটনাস্থলে যান। এসময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের ওপর ইট পাটকেল ছুঁড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করে।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বিক্ষোভকারীদের হামলায় তিনজন অফিসার, একজন জুনিয়র কমিশন অফিসার ও পাঁচজন সেনাসদস্য আহত হয়। হামলাকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাঙচুর করে।

এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল ৪ রাউন্ড এ্যামোনিশন ফায়ার করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতোমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। আহত সেনা সদস্যরা আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর-আগুন, যা জানাল আইএসপিআর

আপডেট টাইম : ১১:০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪