ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন স্ত্রীর আত্মহত্যার মামলায় অভিনেতা আলভী কারাগারে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুলিশের ইউনিফর্ম ১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা ‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুঃখপ্রকাশ সাকলায়েন–পরীমণির সম্পর্ক: প্রশ্নের জবাবে যা বলেছিলেন নায়িকা হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিবন্ধকতার মধ্যেও টিসিবির কার্যক্রম অব্যাহত থাকবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • ২৪৬ বার
টিসিবির সেবার মানের সঙ্গে পণ্যের সংখ্যাও বাড়ানো হবে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, যত প্রতিবন্ধকতাই থাকুক সাধারণ মানুষের যেন কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই টিসিবির কার্যক্রম অব্যাহত থাকবে।
শুক্রবার (২ আগস্ট) রাজধানীর শান্তিবাগে টিসিবি পণ্য বিক্রয় পয়েন্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন বাজারে ৭-৮ দিন সরবরাহ ছিল না। এই সরবরাহ পরিস্থিতির কারণে দোকানদাররা সুযোগ-সুবিধা নেয়। যেটা অনৈতিক। আপনারা আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব।’
চালের বাড়তি দাম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘মিল থেকে শুরু করে হোলসেল মার্কেট পর্যন্ত চালের সরবরাহ ব্যবস্থা যেন নিরবিচ্ছিন্ন থাকে, ট্রাকগুলো যেন সহজে আসতে পারে, আমরা সে ব্যবস্থা নিচ্ছি। আমাদের পর্যাপ্ত পরিমাণে চাল আছে। আমরা চেষ্টা করছি ট্রাক মালিকদের সঙ্গে বসতে। বাসের যেমন ভাড়া নির্ধারণ করা থাকে, আমরা দূরত্বভেদে ট্রাকেরও ভাড়া নির্ধারণ করে দিতে পারলে পরিবহন ব্যয়ের সঙ্গে বাজারের সামঞ্জস্যতা ফিরে আসবে।’
টিটু বলেন, ‘আমরা চেষ্টা করছি বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে। বাজারে পেঁয়াজের সরবরাহ কম থাকায় দামটা একটু বেশি। ভারত থেকে পেঁয়াজ আনার চেষ্টা চলছে। টিসিবি নিজেও চেষ্টা করছে। রমজানে যেভাবে পেঁয়াজ আনা হয়েছিল, টিসিবির মাধ্যমে পেঁয়াজ ঢাকা ও শহরের আশেপাশে যেন দেয়া যায় সে প্রচেষ্টা অব্যাহত আছে।’
বাজার মনিটরিং প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা নিজেরাও বাজারে বাজারে যাচ্ছি। পাইকারি থেকে খুচরা পর্যায়ে আমরা মনিটরিং করছি। কোনও বাজারেই কোনও পণ্যের কমতি নেই। এত প্রতিবন্ধকতার পরও বাজারে পণ্যের সরবরাহ আমরা নিরবিচ্ছিন্ন রাখতে পেরেছি।’
তেল ও চিনির মূল্য নির্ধারণ করে দেয়া আছে জানিয়ে তিনি বলেন, ‘আপনারা গায়ে লেখা দাম দেখে কিনবেন। তারপরও যদি কোনও অসুবিধা থাকে তাহলে ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদফতরের হটলাইন নম্বরে ফোন করে জানাবেন। আমরা ব্যবস্থা নেব।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন

প্রতিবন্ধকতার মধ্যেও টিসিবির কার্যক্রম অব্যাহত থাকবে

আপডেট টাইম : ০৬:২৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪