ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

তিন দিনের নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন কোটাবিরোধীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ২৭৫ বার

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে দীর্ঘ ছয় ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। পরে বিকেল ৬টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ মোড় ছেড়ে যায় তারা।

জানা যায়, বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর বারোটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত কোটাবিরোধী আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে রাখে। বিকেল ৬টায় নতুন তিনটি কর্মসূচি ঘোষণা করে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেন তারা।

নতুন করে তিন দিনের কর্মসূচি দিয়েছে, শুক্রবার (৫ জুলাই) অফলাইন ও অনলাইনে কোটা বিরোধী আন্দোলন নিয়ে জনসংযোগ; শনিবার (৬ জুলাই) বিকেল তিনটায় দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বিক্ষোভ মিছিল; রোববার (৭ জুলাই) দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ক্লাস পরীক্ষা বর্জনের মাধ্যমে ছাত্র ধর্মঘট পালন করা।

বৃহস্পতিবার (০৪ জুলাই) সোয়া ১২টায় শাহবাগ অবরোধ করে কোটাবিরোধী আন্দোলনকারীরা। অবরোধ থেকে দুপুর ২টা ৩৫ মিনিটে দাবি আদায় না হওয়া সব বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেওয়া হয়েছে।

এদিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হয়নি।

রিট আবেদনকারী পক্ষের আবেদনে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ আবেদনটির শুনানি ‘নট টুডে’- আজ নয় বলে আদেশ দেন। তবে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন সর্বোচ্চ আদালত।

কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে পাঁচ বছর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরির নিয়োগে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত ৫ জুন রায় দেন হাইকোর্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

তিন দিনের নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন কোটাবিরোধীরা

আপডেট টাইম : ০১:০০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪