ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

স্ত্রী-সন্তানসহ বেনজীর ও মতিউরের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • ১৫৮ বার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নোটিশে, তাদের স্ত্রী-সন্তানদের সম্পদের হিসাবও চাওয়া হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।

দুদক সচিব বলেন, আজই সম্পদের নোটিশ তাদের বাসার ঠিকানায় পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে তাদের নামের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দুদকে জমা দিতে হবে।

তিনি বলেন, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদক। শিগগির চার্জশিটটি আদালতে পেশ করা হবে।

উল্লেখ্য, এর আগে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে ২৩ ও ২৪ জুন হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগের লিখিত বক্তব্য জমা দেয় বেনজীর পরিবার। বেনজীরকে ৬ জুন ও তার স্ত্রী ও কন্যাকে ৯ জুন তলব করা হয়েছিল। কিন্তু তারা না এসে দুদকের কাছে সময় চেয়েছিলেন।

এদিকে, ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য প্রকাশ্যে এসেছে। মতিউর বর্তমানে আত্মগোপনে আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

স্ত্রী-সন্তানসহ বেনজীর ও মতিউরের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

আপডেট টাইম : ১১:০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪