ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বিয়ের কার্ড প্রকাশ করলেন চিত্রনায়িকা দীঘি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • ১৬২ বার

প্রেম করছেন চিত্রানায়িকা প্রার্থনা ফারদিন দীঘি- শোবিজে এমন গুঞ্জন বহুদিনের। আর গতকাল সোমবার রাতে সামাজিক মাধ্যমে এই অভিনেত্রীর একটি পোস্ট দেখে অবাক নেটিজেনরা। যা নিয়ে রীতিমতো তোলপাড় নেটদুনিয়াও।

দীঘির সেই পোস্টে দেখা যায়, তার অনামিকায় একটি আংটি। মেহেদী রাঙানো হাত। আর হাতের নিচে বিয়ের কার্ড! ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না আর…! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

তারপর থেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন নেটিজেনরা। সবার মনে একটিই প্রশ্ন- ‘বিয়ে করে ফেলেছেন দীঘি?’ আবার কেউ বলছেন, ‘বিয়ে নাকি অভিনয়?’ তবে কি সত্যিই বিয়ে করেছেন দীঘি?

খোঁজ নিয়ে জানা যায়, এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না অভিনেত্রী। ফেসবুকের সেই পোস্টটি মূলত প্রমোশনাল। চুক্তিবদ্ধ হওয়া নতুন একটি সিনেমার প্রমোশনের উদ্দেশেই পোস্টটি দিয়েছেন দীঘি।

এ প্রসঙ্গে দীঘির বাবা অভিনেতা সুব্রত বলেন, ‘যে রকম ভেবেছেন, বিষয়টি আসলে তা নয়। দীঘির নতুন একটি সিনেমা আসছে, সেটির প্রমোশনাল পোস্ট এটা।’

সিনেমা সম্পর্কে জানতে চাইলে সুব্রত বলেন, ‘আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ঘোষণা আসছে নতুন সিনেমাটির। তখনই কে পরিচালনা করছেন, দীঘির বিপরীতে কে আছেন- সেসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

উল্লেখ্য, দীঘিকে সর্বশেষ দেখা গেছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এতে তিনি ছিলেন বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায়। তার বিপরীতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের চরিত্রে ছিলেন আরিফিন শুভ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বিয়ের কার্ড প্রকাশ করলেন চিত্রনায়িকা দীঘি

আপডেট টাইম : ১১:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪