ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে আগুন, গ্রেফতার ৬৩ যে মামলায় জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি, সংবাদ প্রত্যাহারের আহ্বান নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বেনজীর, নজিরবিহীন দুর্নীতি: ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • ১৯০ বার

সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বেনজীর…বলা হচ্ছে নজিরবিহীন দুর্নীতি। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান (আজিজ আহমেদ), তাকে স্যাংশন দিয়ে দিয়েছে। আরেকজন তথাকথিত এমপি তাকে কলকাতা নিয়ে টুকুরো টুকুরো করে বটি বটি করেছে… এই তো হচ্ছে চেহারা।’

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সোমবার দুপুরে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এখন সেনা বাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসেবে তার সম্মান-ইজ্জত কোথায় থাকে, যখন তার সাবেক প্রধানকে স্যাংশন দেয়! সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে, যার সাবেক প্রধান ও র‌্যাবের সাবেক ডিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে… কার সম্মান কোথায় থাকে।  আজকে এরা (সরকার) দেশটাকে এভাবে ধ্বংস করে দিয়েছে।’

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক শাহিদা রফিক, মহিলা দলের হেলেন জেরিন খান, পেয়ারা মোস্তফা, এলিজা জামান, ঢাকা মহানগর উত্তরের নায়েবা ইউসুফ, দক্ষিণের রুমা আখতার প্রমুখ বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা

বেনজীর, নজিরবিহীন দুর্নীতি: ফখরুল

আপডেট টাইম : ০৫:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪