ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা স্বাধীনতার গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা জরুরি : সংস্কৃতি মন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল নতুন সিদ্ধান্ত, ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী ৭ দিনের অভিযান আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

হজের সময় কাবাঘরের গিলাফ ওপরে তোলা হয় কেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • ১১৪ বার
পবিত্র কাবাঘরের গিলাফ নিচ থেকে ওপরে তিন মিটার তোলা হয়েছে। এরপর চারদিক থেকে তা সাদা কাপড় দিয়ে মোড়ানো হয়েছে। স্থানীয় সময় গত ২৩ মে (১৫ জিলকদ) আসন্ন হজের প্রস্তুতি হিসেবে এ কাজ সম্পন্ন হয়। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সাধারণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তা করা হয়।

সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, কাবার গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্সের একটি বিশেষজ্ঞ দল গিলাফ তোলার কাজটি সম্পন্ন করেছেন। তাঁরা প্রতিবছর হজের প্রস্তুতির অংশ হিসেবে কাজটি করে থাকেন। মূলত গিলাফের সুরক্ষা ও হজযাত্রীদের জন্য পবিত্র কাবাঘরের দেয়াল দেখার সুযোগ তৈরি করতে তা করা হয়।

জানা যায়, হজের মৌসুম শুরু হলে মক্কার পবিত্র মসজিদুল হারামে বেশ কিছু পরিবর্তন আসে।

কাবাঘরের কালো গিলাফের কিছু অংশ ওপরে উঠিয়ে রাখা এর অন্যতম। এর বদলে ওই জায়গায় একটি সাদা কাপড় ঝুলিয়ে দেওয়া হয়। ইসলামের সূচনাকাল থেকে হজের সময় কাবার গিলাফ সুরক্ষায় এই রীতি চলে আসছে।এর কারণ হিসেবে বলা হয়, অতীতে গিলাফের কিছু অংশ হাতের নাগালে পেয়ে কিছু অংশ কেটে ফেলার ঘটনা ঘটে।

অনেকে গিলাফকে নিজের উদ্দেশ্য পূরণে পবিত্র বস্তু বলে মনে করে। কেউ কেউ সেই কাপড়ে নিজের নাম লিখে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করে। অথচ এসব কাজের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাই হাজিদের ভিড়ের মধ্যেও গিলাফ সুরক্ষিত রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়। আর খালি স্থানে সাদা কাপড় দিয়ে কাবাঘর মোড়ানো হয়।
মূলত এর মাধ্যমে হজের সময় ঘনিয়ে আসার কথা স্মরণ করানো হয়। কাবার দেয়ালের সাদা কাপড় হজের পূর্বপ্রস্তুতির জানান দেয়। হজের শেষ সময় পর্যন্ত সাদা কাপড় থাকে। এরপর আগের মতো পুনরায় কালো গিলাফ নামিয়ে দেওয়া হয়। প্রতিবছর ১৫ জিলকদ বা এর এক দিন আগে বা এক দিন পর কাবার গিলাফের অংশ ওপরে তোলা হয়। এরপর থেকেই হাজিদের ভিড় ও তাওয়াফ বাড়তে শুরু করে। প্রচণ্ড ভিড়েরর কারণে তখন আর গিলাফ ওপরে তোলা সম্ভব হয় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

হজের সময় কাবাঘরের গিলাফ ওপরে তোলা হয় কেন

আপডেট টাইম : ১০:৩৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪