ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

জাতীয় ঐক্যের নেতৃত্ব দিতে জামায়াতকে বাদ দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০১৬
  • ৩৩১ বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতীয় ঐক্যের নেতৃত্ব দিতে হলে জামায়াতকে তার জোট থেকে বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি।

রাজধানীর মতিঝিলে কৃষক-শ্রমিক-জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকি বলেন, ‘আমি গতকাল খালেদা জিয়ার কার্যালয়ে জাতীয় ঐক্য গড়তে যাইনি। আমি গিয়েছিলাম খালেদার সাথে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। তার সাথে আলোচনার এক পর্যায় আমি তাকে বলেছি দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় নেতৃত্ব দিতে হলে জামায়াতকে তার জোট থেকে বাদ দিতে হবে।’

তিনি বলেন, ‘আমি খালেদা জিয়ার কাছে প্রস্তাব দিয়েছি জামায়াতকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার বলেন, তিনি যেন তার নেতৃত্বে সবাইকে এক সাথে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলেন। বার বার বলার পরেও যদি প্রধানমন্ত্রী ঐক্য গড়তে ব্যর্থ হয়ে তখন এর দায়িত্ব আপনাকে নিতে হবে। আর এর পরে আপিনও যদি ব্যর্থ হন তাহলে দেশের কল্যাণে এই দায়িত্ব অন্য কাউকে নিতে হবে।’

খালেদা জিয়ার আগে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সবার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। কিন্তু তিনি বিদেশ থেকে ফিরে এসে বললেন জাতীয় ঐক্য হয়ে গেছে। আসলে উনার নেতৃত্বে কোনো ঐক্যই হয়নি। জামায়াত নিয়ে যেমন ঐক্য হবে না তেমনি বঙ্গবন্ধুর সরকারকে উৎখাতের চেষ্টা করা গণবাহিনীকে নিয়েও হবে না। তাই জামায়াত ও গণবাহিনীকে বাদ দিয়ে আমাদের দেশের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকির স্ত্রী বেগম নাসরিন কাদের সিদ্দিকি, কৃষক-শ্রমিক-জনতা লীগের কেন্দ্রীয় কমিটির নেতা এ এইচ আব্দুল হাই ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

জাতীয় ঐক্যের নেতৃত্ব দিতে জামায়াতকে বাদ দিন

আপডেট টাইম : ০২:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০১৬