ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

বাসের সিটে বসা নিয়ে দন্ধ, পায়ের রগ কেটে যায় হেলপারের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • ১৫৬ বার

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে বাসের সিটে বসা নিয়ে দন্ধে তারেক নামের এক হেলপারের পায়ের রগ কেটে যায়। গুরুতর আহত তারেককে প্রথমে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার (০৫ এপ্রিল-২০২৪) বুড়াপীর মাজারের পাশে পারুল কাউন্টারে সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রীবাহী পারুল বাসটি চট্রগ্রাম থেকে মদন আসার পথে চট্টগ্রামের স্টেশন মাস্টার রাহুল টিকিট ছাড়া ইয়াছিনসহ দুইজন যাত্রী মদনের উদ্দেশ্যে তুলে দেন। তাদের দুইজন সিটে না বসে মোড়াতে বসে মদন আসবেন এমন শর্ত থাকলেও তারা গাড়ীর সামনের সিটে বসেন।

কিছুক্ষণ পর বাসটির সুপারভাইজার সাকারুল টিকিট না থাকায় দুইজনকে পিছনের সিটে বসতে বলেন। এ নিয়ে দুই যাত্রী ও সুপারভাইজারের সাথে তর্কবিতর্ক হয়। পরে বাসে থাকা যাত্রীরা তাদের বিষয়টি নিষ্পত্তি করে।

বিষয়টি দুই যাত্রী বাড়িতে মোবাইলে জানায় তাদের মারপিট করা হয়েছে। তাদের লোকজন সরকারি কলেজ মোড়ে আসার জন্য অপেক্ষা করতে বলে। বাসটি সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে বুড়াপীরের মাজার সংলগ্ন পারুল কাউন্টারে পৌছতেই ইয়াছিনের লোকজন বাসটিতে উঠে হামলা চালায়।

এক পযার্য়ে বাসের কাঁচ ভেঙ্গে গেলে, তা থেকে হেলপার তারেকের পায়ের রগ কেটে গুরতর আহত হয়। ড্রাইভারসহ অন্যানদের কিলঘুষি মারতে থাকে। এ সময় হামলাকারীরা নগদ টাকা, আইডি কার্ড নিয়ে যায়। এ নিয়ে বাসটির আরেক হেলপার সাইদুল ইসলাম মদন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মদন থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খান জানান, বাসে মারামারির ঘটনায় একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে শুনেছি। তবে এখনও কোন অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

বাসের সিটে বসা নিয়ে দন্ধ, পায়ের রগ কেটে যায় হেলপারের

আপডেট টাইম : ১২:৩৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪