ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

একজনকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন জোড়া লাগা ২ বোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • ১৪২ বার

বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের আলোচিত জোড়া লাগানো যমজ দুই বোন অ্যাবি ও ব্রিটানি। দুজন নয়, একজন ব্যক্তিই তাদের স্বামী। সম্প্রতি পিপল ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে জানা গেছে এ তথ্য।

১৯৯০ সালে ৭ মার্চ যুক্তরাষ্ট্রের মিনেসোটার মাটিতে দুটি মাথা এবং এক শরীরের সঙ্গে জন্মগ্রহণ করেন অ্যাবিগেল লোরেন হেনসেল ও ব্রিটানি লি হেনসেল। জন্মগ্রহণের ৬ বছর পর ১৯৯৬ সালে দ্য অপরাহ উইনফ্রে শো এবং লাইফ ম্যাগাজিনের কভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী সবার মনোযোগ আকর্ষণ করেন যমজ এ দুই বোন।

সম্প্রতি বিয়ে করে আরও একবার বিভিন্ন গণমাধ্যমে শিরোনামে উঠে এসেছেন তারা। জানা গেছে, দুজন নয়, একজন ব্যক্তিই তাদের স্বামী। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সাময়িকী পিপল ম্যাগাজিন।

প্রতিবেদনে বলা হয়, এই দুই বোন তিন বছর আগে গোপনে বিয়ে করেছেন মার্কিন সেনা সদস্য জোশ বোলিংকে। বর্তমানে সংসারও করছেন তারা। পাশাপাশি শিক্ষকতার পেশায় আছেন দুই বোন। তাদের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা। তাই তাদের ইচ্ছা-অনিচ্ছা, চিন্তাভাবনা আলাদা। এমনকি খাবারের প্রতি ভালোবাসাও আলাদা। হৃৎপিণ্ড, পিত্তাশয় ও পাকস্থলী আলাদা। তাই ক্ষুধাও আলাদা আলাদা সময়ে পায়।

এই যমজ বোনের বাবার নাম প্যাটি ও মায়ের নাম মাইক। জন্মের সময় যমজ সন্তানদের আলাদা করলে তাদের বাঁচানো যেত না। তাই অপারেশন করে তাদের আলাদা করার সিদ্ধান্ত নেননি তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

একজনকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন জোড়া লাগা ২ বোন

আপডেট টাইম : ১১:২৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪