ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

৩৩ হাজার কোটি টাকা ছাড়াল সঞ্চয়পত্রে বিনিয়োগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০১৬
  • ৫৫৮ বার

মুনাফার হার এক দফা কমানোর পরও বিদায়ী অর্থবছরে ৫৩ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, যা এর আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি। সুদ ও মেয়াদপূর্তির পর আসল পরিশোধের পর নিট বিক্রি ৩৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া ২০১৫-১৬ অর্থবছরে সব মিলিয়ে ৫৩ হাজার ১১০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এ থেকে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ এবং মেয়াদ পূর্তির পর আসল শোধ করা হয়েছে ১৯ হাজার ৪২২ কোটি টাকা। এ হিসাবে নিট বিক্রি দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬৮৮ কোটি টাকা।

বিক্রি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ঋণের বোঝা কমাতে ২০১৫ সালের মে মাসে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার গড়ে ২ শতাংশ করে কমায় সরকার।

চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ১৯ হাজার ৬১০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ধরেছে সরকার। গত ২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেটে এই লক্ষ্য ছিল ১৫ হাজার কোটি টাকা। বিক্রি বাড়ায় সংশোধিত বাজেটে তা প্রায় দ্বিগুণ বাড়িয়ে ২৮ হাজার কোটি টাকা করা হয়। কিন্তু অর্থবছর শেষে নিট বিক্রি বেড়ে ৩৩ হাজার ৬৮৮ কোটি টাকায় দাঁড়ায়।

বাজেট ঘাটতি মেটাতে দেশের ভেতর ও বাইরে থেকে ঋণ নেয় সরকার। দেশের ভেতর থেকে সরকার যে ঋণ করে তার প্রধান উৎস ব্যাংকব্যবস্থা। তবে বর্তমানে ব্যাংকব্যবস্থার বাইরে থেকেই সবচেয়ে বেশি ঋণ আসছে। আর তা আসছে এই সঞ্চয়পত্র থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

৩৩ হাজার কোটি টাকা ছাড়াল সঞ্চয়পত্রে বিনিয়োগ

আপডেট টাইম : ১০:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০১৬