ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

পৃথিবীর নতুন কল্পচিত্র নিয়ে বক্তব্য রাখবেন ড. ইউনূস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০১৬
  • ৩৫৮ বার

ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ চান আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ।

মঙ্গলবার ঢাকায় ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ ড. ইউনূসকে এ সম্মান জানিয়েছেন। রিও অলিম্পিকে

মশাল বহন করবেন শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস।

ড. ইউনূস ৪ আগস্ট রিও-তে অলিম্পিক মশাল যাত্রার শেষ পর্বে মশাল বহন করবেন। একইদিন রিওতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় ভাষণ দেবেন তিনি। এ উপলক্ষে তিনি ২ থেকে ৯ আগস্ট পর্যন্ত ব্রাজিলে অবস্থান করবেন।

ইউনূস সেন্টার জানিয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনে পৃথিবীর নতুন কল্পচিত্র নিয়ে বক্তব্য রাখবেন মুহাম্মদ ইউনূস।

একবারে তৃণমূল থেকে বৈশ্বিক পর্যায়ে অ্যাথলেটিক্স এবং স্পোর্টস জগতের মধ্যে একটি সামাজিক মাত্রা সংযোজন করার উদ্দেশ্যে তিনি ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি একযোগে কাজ করবে।

রিও অলিম্পিক হবে আধুনিক অলিম্পিক গেমসের ৩১তম অনুষ্ঠান, যেখানে ৪২টি বিভিন্ন ধরনের খেলাধুলার ওপর প্রতিযোগিতা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

পৃথিবীর নতুন কল্পচিত্র নিয়ে বক্তব্য রাখবেন ড. ইউনূস

আপডেট টাইম : ০৯:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০১৬