ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস সৌদির রাজধানীতে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ ম্যানেজিং কমিটির সভাপতির হতে লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার তাগিদ গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ছাত্রলীগের রামদা মিছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০১৬
  • ৩৮৫ বার

ছাত্রদলের বিক্ষোভ মিছিলের প্রতিবাদ জানাতে গিয়ে নেত্রকোনার কেন্দুয়ায় রামদা মিছিল করেছে ছাত্রলীগ। রোববার দুপুরে কেন্দুয়া পৌর শহরে এ মিছিল বের করা হয়। ছাত্রলীগ নেতারা জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের প্রতিবাদে ছাত্রলীগ এ রামদা মিছিল করেছে।

জানা গেছে, সকাল সাড়ে এগারোটার দিকে ছাত্রদল নেতা এম. এ মতিন রুমেনের নেতৃত্বে পৌর শহরের সাউদপাড়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে খাদ্য গুদাম সংলগ্ন মোড়ে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এম. এ মতিন রুমেন। অপরদিকে ছাত্রদল নেতা আতাউল হক মিন্টুর নেতৃত্বে সাড়ে বারোটার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রিপোর্টার্স ক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন আতাউল হক মিন্টু।

এদিকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের প্রতিবাদে দুপুর দেড়টার দিকে পৌর শহরে এক রামদা মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল শেষে চাল মহালে এক সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ভূঞা জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ভূঞা প্রমুখ।

এ ব্যাপারে স্থানীয় ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ রামদা নিয়ে মিছিলের কথা অস্বীকার করে বলেন, আমরা ছাত্রদলের অশান্তি সৃষ্টির বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

ছাত্রলীগের রামদা মিছিল

আপডেট টাইম : ১২:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০১৬