ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সেই ইয়ারজান এখন সবার ‘জান’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • ১৩৭ বার

‘মেয়েরা আবার ফুটবল খেলে নাকি! বোকামি করো না। কেউ বিয়ে করবে না তোমার মেয়েকে।’ ইয়ারজানের ফুটবলপ্রেম দেখে পাড়া-প্রতিবেশীরা তার বাবা আবদুর রাজ্জাককে নিষেধ করতেন মেয়েকে ফুটবল খেলতে দিতে।

রাজ্জাকের মনে পড়ে, ৬-৭ বছর বয়স তখন ইয়ারজানের। বাবার কাছে আবদার করল, ‘আমাকে বল কিনে দেবা।’ ওইটুকু বয়সে কাগজের বল বানিয়ে খেলত ইয়ারজান। রাজ্জাক তাকে ৬৫ টাকা দিয়ে বল কিনে দেন। মেয়ের মনে গেঁথে দেন ফুটবলার হওয়ার সুপ্ত বাসনা।

গতকাল নেপালের কাঠমান্ডুতে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল ফাইনালে টাইব্রেকারে ভারতের তিনটি শট রুখে দিয়ে বাংলাদেশকে শিরোপা জেতাতে বড় ভ‚মিকা রেখেছে নবম শ্রেণিতে পড়–য়া ইয়ারজান। তার বাবা বলছিলেন, ‘আমি খুবই আনন্দিত। আমি এখন চাই, আমার মেয়ে সিনিয়র জাতীয় দলে খেলুক। আমি যা পাইছি, তা কোটি টাকা দিয়েও পাওয়া সম্ভব নয়।’

অথচ, ইয়ারজান যখন অনুশীলনের জন্য মায়ের দেওয়া টাকায় ১২ কিলোমিটার দূরে শহরে যেত, পাড়া-প্রতিবেশীরা তার বাবাকে বলত, ‘মেয়েরা আবার ফুটবল খেলে নাকি! বোকামি ছাড়া এ আর কী! তোমার মেয়েকে কেউ বিয়ে করবে না।’

পঞ্চগড়ের হাড়িভাঙ্গার প্রত্যন্ত গ্রাম খোপড়াবান্দির ইয়ারজান এখন মেয়েদের অনূর্ধ্ব-১৬ দলের ‘জান’। কথায় বলে, যে রাঁধে সে চুলও বাঁধে। ইয়ারজান শুধু ফুটবল খেলে না, শিরোপাও জেতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সেই ইয়ারজান এখন সবার ‘জান’

আপডেট টাইম : ১০:৪১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪