ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গাজা ইস্যুতে বাইডেনের বক্তব্য প্রত্যাখ্যান নেতানিয়াহুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০২:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • ১৪৯ বার

গাজা যুদ্ধে ইসরাইলের দৃষ্টিভঙ্গি ‘দেশটিকে সাহায্য করার চেয়ে বেশি ক্ষতি করছে’ বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাতকারে ইসরাইলকে উদ্দেশ করে তিনি আরও বলেছিলেন, ‘গৃহীত পদক্ষেপের ফলস্বরূপ নিরাপরাধ প্রাণ হারানোর বিষয়ে আরও মনোযোগ দিতে হবে’।

তবে গাজা ইস্যুতে বাইডেনের দেওয়া এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার পলিটিকোকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বাইডেনের মন্তব্যকে ‘ভুল’ বলে অভিহিত করেছেন।

সাক্ষাতকারে নেতানিয়াহু বলেন, ‘যদি তিনি (বাইডেন) বোঝাতে চান যে, আমি সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে ব্যক্তিগত নীতি অনুসরণ করছি, সংখ্যাগরিষ্ঠ ইসরাইলিদের ইচ্ছা এবং এটি ইসরাইলের স্বার্থে আঘাত করছে, তাহলে উভয় ক্ষেত্রেই তিনি ভুল’।

বরং তার নীতিগুলো ‘ইসরাইলের বেশির ভাগ জনগণ সমর্থন করেন’ বলে জানান নেতানিয়াহু। বলেন,‘হামাসের বাকি সদস্যদের ধ্বংস করার জন্য আমি যে পদক্ষেপ নিচ্ছি তা এ দেশের জনগণ সমর্থন করে’।

নেতানিয়াহু আরও বলেন, ‘ইসরাইলের সংখ্যাগরিষ্ঠ জনগণ আগের মতো ঐক্যবদ্ধ এবং তারা বোঝে ইসরাইলের জন্য কী ভালো’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গাজা ইস্যুতে বাইডেনের বক্তব্য প্রত্যাখ্যান নেতানিয়াহুর

আপডেট টাইম : ০৬:০২:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪