ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

এবার বায়ার্নের রেকর্ডও ভাঙল শিরোপার ঘ্রাণ পাওয়া লেভারকুসেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ১২৩ বার

জার্মান লিগ বুন্দেসলিগায় চলতি মৌসুমে পয়েন্ট টেবিলে বায়ার্ন মিউনিখকে আগেই পেছনে ফেলেছে বায়ার লেভারকুসেন। এবার টানা জয়ের রেকর্ডে বায়ার্নকে পেছেনে ফেলল জাবি আলোনসোর দল। গতকাল শুক্রবার রাতে মাইঞ্জকে ২-১ গোলে হারিয়ে এই রেকর্ড গড়ে লেভারকুসেন।

এই ম্যাচসহ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল লেভারকুসেন। এর মধ্যে ২৯ ম্যাচেই জয় পেয়েছে তারা। এর আগে ২০১৯ ও ২০২০ সালে দুই মৌসুম মিলিয়ে সব প্রতিযোগিতায় টানা ৩২ ম্যাচ অপরাজিত ছিল বায়ার্ন মিউনিখ।

ঘরের মাঠে মাইঞ্জের বিপক্ষে এদিন শুরুতেই এগিয়ে যায় লেভারকুসেন। ৩ মিনিটেই গোল দেন গ্রানিত জাকা। তবে সমতায় ফিরতে সময় নেয়নি মাইঞ্জ। ৭ম মিনিটেই গোল শোধ দেয় তারা। তবে জয়সূচক গোলের জন্য কম হাপিত্যেশ করতে হয়নি লেভারকুসেনকে। ৬৮ রানের মাথায় দলের দ্বিতীয় গোল এনে দেন রবার্ট আন্ডরিখ। শেষ পর্যন্ত ওই গোলেই নিশ্চিত হয় বুন্দেসলিগায় লেভারকুসেনের ১৯তম জয়।

এই জয় শেষে লেভারকুসেনের পয়েন্ট ৬১। এক ম্যাচ কম খেলে টানা ১১ বারের চ্যাম্পিয়ন বায়ার্নের পয়েন্ট ৫০। অর্থাৎ, ১১ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপার দৌড়ে বায়ার্নকে অনেকটাই পেছনে ফেলল লেভারকুসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

এবার বায়ার্নের রেকর্ডও ভাঙল শিরোপার ঘ্রাণ পাওয়া লেভারকুসেন

আপডেট টাইম : ১১:১৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪