ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বার্সার নাটকীয় জয়ে লেভার জোড়া গোল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৩০ বার

সমতা থেকেই ম্যাচ শেষ হতে যাচ্ছিল। তবে যোগ করা সময়ে নাটক মঞ্চস্থ হলো। বার্সেলোনা পেনাল্টি পেলেও প্রথম দফায় সুযোগ কাজে লাগাতে পারলেন না রবার্ট লেভান্ডভস্কি। সেল্তা ভিগোর গোলরক্ষক তার শট ঠেকিয়ে দিলেন। তবে পোলিশ তারকা শট নেওয়ার আগেই গোলরক্ষক লাইন থেকে বেরিয়ে আসায় পুনরায় স্পট কিকের সিদ্ধান্ত দিলেন রেফারি। লেভা এবার আর ভুল করলেন না। তার জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পেল জাভির দল।

শনিবার রাতে লা লিগার ম্যাচে প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে লেভান্ডভস্কি বার্সাকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরান ইয়াগো আসপাস। এরপর শেষ সময়ে লেভার পেনাল্টি গোলে সফরকারীরা জয়োল্লাসে মাতে।

প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় বার্সা। ইয়ামালের পাস বক্সের বাইরে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লেভান্ডভস্কি।

তবে সেই স্বস্তি দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই উবে যায় সফরকারীদের। সমতা ফেরান আসপাস। বক্সের বাইরে থেকে ৩৬ বছর বয়সী ফরোয়ার্ডের শটে বল বার্সেলোনার ডিফেন্ডার জুল কুন্দের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। আগেই অন্য দিকে ঝাঁপিয়ে পড়া টের স্টেগেনের কিছুই করার ছিল না।

ছয় মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইয়ামাল সেল্তার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। সেখানে অমন নাটকীয়তা এবং শেষ পর্যন্ত বার্সেলোনার জয়।

লিগে ২৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে, ৬১ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ শীর্ষে আছে। ২৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে সেল্তা ভিগো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বার্সার নাটকীয় জয়ে লেভার জোড়া গোল

আপডেট টাইম : ১১:১৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪