ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির বিদেশি সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করল পাকিস্তান ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে

ফেসবুক, ইনস্টাগ্রামে বুস্ট করার খরচ বাড়ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৮১ বার

ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট বুস্ট করার ফি ৩০ শতাংশ বাড়ছে। সম্প্রতি এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে মালিকানা প্রতিষ্ঠান মেটা। তারা জানায়, চলতি মাসের শেষের দিকে এই মূল্য বৃদ্ধি কার্যকর হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই ফি বৃদ্ধি শুধুমাত্র অ্যাপলের ডিভাইসে থাকা ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দুই বছর আগে একই হারে অ্যাপ স্টোরের সার্ভিস চার্জ বাড়ায় অ্যাপল। সেই বর্ধিত ব্যয় এখন দুই প্ল্যাটফর্মের বিজ্ঞাপনদাতাদের ওপর চাপিয়ে দিয়েছে মেটা।

২০২২ সালে অ্যাপ স্টোরের সার্ভিস চার্জ ৩০ শতাংশ বাড়ায় অ্যাপল। অর্থাৎ ‘ইন অ্যাপ পারচেজ’ বা অ্যাপ স্টোরের অ্যাপগুলোর কোনো অতিরিক্ত কনটেন্ট (বিশেষ করে বিজ্ঞাপন) বা সাবস্ক্রিপশন কেনা হলে তার ৩০ শতাংশ চার্জ হিসেবে কেটে নেয় অ্যাপল। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে মেটাকে লক্ষ্য করে নতুন এই চার্জ নির্ধারণ করে অ্যাপল। এই ব্যয়ভার এখন ইনস্টাগ্রাম ও ফেসবুকের বিজ্ঞাপনদাতাদের বহন করতে হচ্ছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে মেটা জানায়, ছোট ব্যবসার মালিক ও ইনফ্লুয়েন্সারদের এসব আইওএস অ্যাপে পোস্ট বুস্ট করার ফি অ্যাপলের মাধ্যমে দিতে হবে। এই বিজ্ঞাপন ফির সঙ্গে অ্যাপলের ৩০ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত হবে। কোনো ট্যাক্স বা কর প্রযোজ্য হলেও তা এই ফির সঙ্গে যুক্ত হবে।

গ্রাহকেরা ফেসবুক ও ইনস্টাগ্রামের ওয়েবসাইট, ডেস্কটপ বা অ্যান্ড্রয়েড মোবাইল থেকেই পোস্ট বুস্ট করতে পারবে বলে জানিয়েছে মেটা। কোম্পানিটি আরও বলেছে, ‘আমাদের অ্যাপলের নির্দেশনা মেনে চলতে হবে, অথবা আমাদের অ্যাপ থেকে বুস্ট করা পোস্টগুলো সরিয়ে দিতে হবে। তবে আমরা বুস্ট করার সুবিধা সরিয়ে ফেলতে চাই না। কারণ এর মাধ্যম প্রচারের গুরুত্বপূর্ণ উপায় থেকে বঞ্চিত হয় ছোট ব্যবসাগুলো এবং এগুলো ক্ষতির সম্মুখীন হতে পারে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্বপ্নযাত্রায় ধীরগতি

ফেসবুক, ইনস্টাগ্রামে বুস্ট করার খরচ বাড়ছে

আপডেট টাইম : ১০:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪