ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

সৌদি আরবে এক হাজার কোটি গাছ রোপণের পরিকল্পনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • ১৫৭ বার
সৌদি আরবে মরুকরণ প্রতিরোধ ও গাছপালার আচ্ছাদন বাড়াতে এক হাজার কোটি বৃক্ষ রোপণ করার পরিকল্পনা রয়েছে। দেশটির সবুজ উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে মদিনা অঞ্চলে ১০ লাখের বেশি গাছ রোপণ করা হয়েছে। দেশটির ন্যাশনাল ওয়াটার কম্পানির তত্ত্বাবধানে বৃক্ষরোপণের এ কর্মসূচি সম্পন্ন হয়। সৌদি বার্তা সংস্থা সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, দেশটিতে মরুকরণ রোধ, গাছপালা বৃদ্ধি, পরিবেশ সচেতনতা তৈরি ও পরিশোধনের পর বর্জ্য পানির ব্যবহার নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়। ন্যাশনাল ওয়াটার কম্পানির মাধ্যমে কৌশলগতভাবে শোধনাগারের আশপাশে বৃক্ষ রোপণ করা হচ্ছে, যেন তা পরিশোধিত বর্জ্য পানির মাধ্যমে পরিপুষ্ট হয়। তা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এই অঞ্চলের সামগ্রিক জীবনযাত্রার মানোন্নয়নে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরব সবুজ জীবনযাপনের অন্যতম সমর্থক।

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়তা করতে পরিবেশগত স্কিমসহ নানা প্রকল্প গ্রহণ করা হয়। গত বছরের অক্টোবরে দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রী আবদুর রহমান আল-ফাদলি দুই লাখ ২৫ হাজার হেক্টরের বেশি জায়গায় ১০০টি প্রাকৃতিক উদ্যান চালু করেন। সৌদি ভিশন ২০৩০ ও সৌদি গ্রিন ইনিশিয়েটিভের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এলাকায় ১২ মিলিয়নেরও বেশি বন্য গাছ ও ঝোপঝাড় রোপণ, পরিবেশগত স্থায়িত্ব ও জীবনযাত্রার মান বৃদ্ধি এই উদ্যোগের অন্তর্ভুক্ত।সূত্র : আরব নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

সৌদি আরবে এক হাজার কোটি গাছ রোপণের পরিকল্পনা

আপডেট টাইম : ১২:৪০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪