ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

যুব ও ক্রীড়া মন্ত্রী হলেন পাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • ১৮৬ বার

শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেন তারা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ঘণ্টাখানেক পর জানা যায়, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ জেলার ভৈরবে জন্মগ্রহণকারী বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি। তিনি বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং একজন সমাজকর্মী ও রাজনীতিবিদ আইভি রহমানের সন্তান। এছাড়াও, তিনি দেশের বৃহত্তম ঔষধ প্রস্তুতকারী সংস্থা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

যুব ও ক্রীড়া মন্ত্রী হলেন পাপন

আপডেট টাইম : ১১:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪