ঢাকা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

নতুন প্রজাতির প্রজাপতি আবিষ্কার করলেন জাবি শিক্ষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০১৫
  • ৫০৯ বার

প্রজাপতির নতুন একটি প্রজাতি শনাক্ত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন। তিনি ‘হোয়াইট ইয়েলো ব্র্যাস্টেড ফ্ল্যাট’ নামের নতুন প্রজাতিটি সুন্দরবন থেকে শনাক্ত করেন।

অধ্যাপক মনোয়ার হোসেন দ্য রিপোর্টকে বলেন, প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম ‘জিরোসিস সিনিকা’। এর ডানার দৈর্ঘ্য ৩৫-৪৫ মিলিমিটার। গাঢ় বাদামী ও সাদা রঙের ডানাওয়ালা এই প্রজাপতিটি জঙ্গলের ঘন পাতার নিচে বাস করে। সুন্দরবন ছাড়া বাংলাদেশের অন্য কোথাও এখন পর্যন্ত এই প্রজাতিটি দেখা যায়নি। এ ছাড়া বাংলাদেশে এর জীবনচক্র ও অন্যান্য জৈবনিক কার্যক্রম এখনও জানা যায়নি।

তিনি বলেন, ২০১৪ সালের২৬ অক্টোবর বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত একটি প্রজেক্ট ‘আইইউসিএন আপডেটিং স্পেসিস রেডলিস্ট অব বাংলাদেশ’র সঙ্গে প্রজাপতি বিষয়ক গবেষণা দল নিয়ে সুন্দরবনের সুপতি থেকে বিরল প্রজাতির এ প্রজাপতিটি শনাক্ত করি। পরবর্তী সময়ে সিঙ্গাপুরের পরিবেশবিদ সানি চীর ও ভারতের প্রজাপতি বিশেষজ্ঞ ইসাক কেশিমকার কাছে প্রজাপতিটির বিবরণ পাঠালে তারা প্রজাপতির এই প্রজাতিটির ব্যাপারে নিশ্চিত করেন।

অধ্যাপক মনোয়ার হোসেন সুন্দরবন থেকে এ পর্যন্ত ৩৮ প্রজাতির প্রজাপতি শনাক্ত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

নতুন প্রজাতির প্রজাপতি আবিষ্কার করলেন জাবি শিক্ষক

আপডেট টাইম : ০৩:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০১৫