ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নারী ব্যাংকারদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০১৫
  • ৫০৪ বার

দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত নারীদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।

মঙ্গলবার (০৯ জুন) দুপুরে রাজধানীর একটি হোটেলে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি’র নারী উদ্যোক্তাদের জন্য নতুন ঋণ প্রকল্প ‘নারীর ক্ষমতায়নে আইডিএলসি পূর্ণতার’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে গর্ভনর এ কথা বলেন।

এছাড়া ছুটিতে থাকাকালীন সময়ে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে। ছুটিতে থাকার অজুহাতে নারী কর্মীদের পারফরমেন্স রেটিং আগের চেয়ে না কমানোরও নির্দেশ দিয়েছেন গর্ভনর।

এ বিষয়ে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নারী কর্মীদের অভিযোগ থাকলে তা কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জানানোর আহ্বান জানান গর্ভনর।

কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) এএফএম আসাদুজ্জামান মঙ্গলবার বিকেলে বাংলানিউজকে বলেন, খুব দ্রুতই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে।

সন্ধ্যা ৬টার পর নারী ব্যাংকার অফিসে রাখতে হলে অতিরিক্ত কাজের পারিশ্রমিক ও নিরাপত্তা দিতে নির্দেশ দিয়ে কিছুদিন আগে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

নারী ব্যাংকারদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস

আপডেট টাইম : ০৩:৪৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০১৫